০১/০৯/২০২৬ · ১ মিনিট পড়া
আপনার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে কেউ জোরপূর্বক দখল করার চেষ্টা করলে করণীয়:
কোন ব্যক্তি জোরপূর্বক বাউন্ডারি ওয়াল ভেঙ্গে আমার জমি দখলের চেষ্টা করছে এক্ষেত্রে করণীয় কি?? কেউ যদি বাউন্ডারী ওয়াল (Boundary Wall) ভেঙে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে, তাহলে এটি সরাসরি ফৌজদারি অপরাধ + দেওয়ানি অধিকার লঙ্ঘন — দুইটাই। তবে সবচেয়ে কার্যকরী সমাধান হলো দেওয়ানী আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের ৫৪ ধারা মোতাবেক চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা। এবং আরজি দাখিলের সময় দেওয়ানী কার্যবিধি আইন ১৯০৮ এর ৩৯ আদেশের( ১)ও(২) বিধি অনুযায়ী সাথে সাথে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন। অনেক সময় আমরা এ ক্ষেত্রে একটি ভুল করি সেটি হল ফৌজদারী কার্যবিধি আইন ১৮৯৮ সালের ১৪৫ ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি এটা কিছু সময়ের জন্য আপনাকে রেমেডি দিবে কিন্তু চূড়ান্ত রেমিডি দিতে পারেনা অযথা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। চাইলে আপনি ফৌজদারি মামলা (Criminal Action) করতে পারেন।প্রযোজ্য আইন —দণ্ডবিধি ১৮৬০ ধারা ৪৪১ / ৪৪৭ — Criminal Trespass (অবৈধ প্রবেশ) ধারা ৪২৫ / ৪২৭ — Mischief (ক্ষতিসাধন) ধারা ৩৭৯ — ইট/মালামাল নিয়ে গেলে চুরি ধারা ৫০৬ — ভয়ভীতি প্রদর্শন ধারা ১৪৩/১৪৭/১৪৮ — দলবদ্ধ হামলা / দাঙ্গা থানায় জিডি বা সরাসরি মামলা করুন। তবে চূড়ান্ত নিষ্পত্তির জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা উত্তম। কিন্তু আমাদের কিছু মক্কেল আছেন যারা টাকা বেশি খরচ হবে বলে নিষেধাজ্ঞার মামলা করতে চান না আপনারা সব তাৎক্ষণিকভাবে পেতে চান যাহার কারণে পরবর্তী সময়ে বিপদের সম্মুখীন হতে হয়।